বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মৃত ও অসুস্থ সাংবাদিকদের তালিকা প্রস্তুতের উদ্যোগ: খুলনায় সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা

মোঃগোলাম কিবরিয়া
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ am
২৯
মৃত ও অসুস্থ সাংবাদিকদের তালিকা প্রস্তুতের উদ্যোগ: খুলনায় সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা
JPWF আলোচনা সভা

গোলাম কিবরিয়া

খুলনা:

মৃত সাংবাদিকদের পরিবার এবং অসুস্থ সাংবাদিকদের, বিশেষ করে জুলাই যোদ্ধা সাংবাদিকদের তালিকা প্রস্তুতির লক্ষ্যে মতবিনিময় সভা করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখা।

সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ৭টায় নগরীর একটি বেসরকারি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় খুলনা জেলায় কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবারের বর্তমান অবস্থা যাচাই-বাছাই এবং অসুস্থ ও কর্মক্ষমতাহীন সাংবাদিকদের সঠিক পরিসংখ্যান তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা শাখার সভাপতি *গোলাম কিবরিয়া তুহিন*। তিনি বলেন, "খুলনা জেলায় যেসব সাংবাদিক মৃত্যুবরণ করেছেন তাদের একটি পূর্ণাঙ্গ পরিসংখ্যান এবং যারা অসুস্থ অবস্থায় জীবনযাপন করছেন ও সাংবাদিকতায় অক্ষম হয়ে পড়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। সাংবাদিকতা পেশাকে সুরক্ষা দিতে হলে আমাদের আরও কঠোর ভূমিকা রাখতে হবে। বর্তমানে সাংবাদিকরা নির্যাতন, হামলা ও মামলার শিকার হচ্ছেন। তাই প্রকৃত সাংবাদিকদের সেবায় এখনই আমাদের এগিয়ে আসতে হবে।"

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক *মোঃশাহানাজ* বলেন, "একজন সাংবাদিক অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে তিনি নিজেকে খুব অসহায় মনে করেন। সাংবাদিকতা স্বাধীনচেতা ও চ্যালেঞ্জিং পেশা। কিন্তু দুর্ঘটনাবশত কেউ অসুস্থ বা মৃত্যুবরণ করলে তাদের জন্য আমরা সকল প্রকার সহযোগিতা দিতে প্রস্তুত আছি।"

সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি *আপেল মাহমুদ*, সাংগঠনিক সম্পাদক *শাহাদাত হোসেন পলাশ*, প্রচার সম্পাদক *আব্দুল আলিম*, মহিলা সম্পাদিকা *পপি কামাল*, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক *কামরুজ্জামান রনি* সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে নেতৃবৃন্দ মানবিক এই উদ্যোগকে বেগবান করতে এবং অসহায় সাংবাদিক ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে সকল সাংবাদিককে সহযোগিতার আহ্বান জানান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!