নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সমাপনি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার ৭ সেপ্টেম্বর বিকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম দুলাল ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন খেলাধূলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধূলার কোনো বিকল্প নেই এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সাফল্য কামনা করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভা:প্রা:) জানান, প্রতিযোগিতায় হ্যান্ডবল, কাবাডি, সাঁতার সহ মোট ৩২ টি ইভেন্টে পৃথক পৃথক ভেন্যুতে প্রতিযোগিতার মাধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,ক্রীড়া শিক্ষকবৃন্দ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।