মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন,

জেলা প্রতিনিধি
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ pm
শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন,

মোঃ ওসমান গনি
শেরপুর জেলা প্রতিনিধি,

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, শেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানায়, শেরপুরের ৫টি উপজেলা ও ৩টি পৌরসভার মোট ৮টি দল নিয়ে নক-আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় শেরপুর পৌরসভা বনাম নালিতাবাড়ী পৌরসভা একাদশ অংশগ্রহণ করে।

এছাড়া তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে জাতীয় ও আন্তর্জাতিক মানের দক্ষ খেলোয়াড় তৈরি করা এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।

জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শেরপুর জেলা প্রশাসন বছরব্যাপী বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!