কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দিয়েছে এনসিপির কুষ্টিয়া জেলা শাখা।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট মো. আবুল হাসিম বাদশা এবং সদস্য সচিব করা হয়েছে আল আমিন হোসেন আকাশকে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুর রহিম। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মো. মাহবুবুর রহমান, ইমরান খান রানা ও মো. সাগর উদ্দিন।
এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে রিপন হোসেনকে। যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পেয়েছেন মো. রায়হান হোসেন ও মো. ইমন হোসেন। কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. রবিউল ইসলামকে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রিপন আলী, মো. টিটুন খন্দকার ও মো. নাহিদ ইসলাম। মহিলা বিষয়ক সম্পাদক করা হয়েছে নুসরাত মাশা সন্ধ্যাকে।
অনলাইন গণযোগাযোগ ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিবা ইবনাথ।
এনসিপির কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য কুমারখালী উপজেলা আহ্বায়ক কমিটিটি অনুমোদন করে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির অনুমোদনের জন্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটি অনুমোদনের ঘোষণাপত্রে এনসিপি কুষ্টিয়া জেলা আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি ও সদস্য সচিব সুলতান মারুফ তালহাসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের স্বাক্ষর রয়েছে।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে কুমারখালী উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতাকর্মীরা।