সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মহিমাগঞ্জ ইউপি নির্বাচন: ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হারুন হাসান শুভর গণসংযোগ

মোঃ এনামুল হক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ pm
মহিমাগঞ্জ ইউপি নির্বাচন: ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হারুন হাসান শুভর গণসংযোগ

​মোঃ এনামুল হক,

গাইবান্ধা জেলা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ও তরুণ উদ্যোক্তা মোঃ হারুন হাসান শুভকে ঘিরে ব্যাপক গণসংযোগ ও জনসমর্থন গড়ে উঠেছে। প্রচারণায় নেমে তিনি ওয়ার্ডবাসীর দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন কামনা করছেন।

​“শিক্ষা, উন্নয়ন ও সুশাসনে গড়বো স্মার্ট মহিমাগঞ্জ”—এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনী মাঠে নেমেছেন এই তরুণ প্রার্থী।

​নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর কল্যাণে বিভিন্নমুখী উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তার ঘোষিত প্রধান এজেন্ডাগুলো হলো:

​শিক্ষা: আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটানো।

​অবকাঠামো: এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ ও সংস্কার।

​ধর্মীয় প্রতিষ্ঠান: স্থানীয় মসজিদ ও মাদ্রাসার উন্নয়নমূলক কাজ তরান্বিত করা।

​স্বাস্থ্য ও পানি: উন্নত স্বাস্থ্যসেবা এবং ওয়ার্ডবাসীর জন্য বিশুদ্ধ পানির সুব্যবস্থা নিশ্চিত করা।

​কর্মসংস্থান: যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়া।

​সুশাসন: পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক নাগরিক সেবা প্রদান।

​গণসংযোগকালে প্রার্থী হারুন হাসান শুভ ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আসুন, সবাই মিলে গড়ি উন্নত, শিক্ষিত ও আধুনিক মহিমাগঞ্জ ইউনিয়ন।” তরুণ এই প্রার্থীর পক্ষে এলাকার সাধারণ মানুষ ও যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নিচ্ছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!