সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নওগাঁয় ১ টি গরু ও পিকআপসহ ২ জন চোর গ্রেপ্তার

আব্দুল্লাহ আল মাহীদ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ pm
৩৮
নওগাঁয় ১ টি গরু ও পিকআপসহ ২ জন চোর গ্রেপ্তার
নওগাঁর নিয়ামতপুরে গরু চুরির অভিযোগে গ্রেপ্তারকৃত দুইজন ও ছবিতে জব্দকৃত গরু ও পিকআপ ভ্যান।

নওগাঁর নিয়ামতপুরে গরু চুরির অভিযোগে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি গরু ও চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে নিয়ামতপুর থানাধীন ছাতরা বাজার এলাকার সাপ্তাহিক গরুর হাটে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, হাট থেকে কৌশলে একটি গরু চুরি করে পূর্বনির্ধারিত পিকআপ ভ্যানে করে নিয়ে পালানোর চেষ্টা করছিল চক্রের সদস্যরা। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় নিয়ামতপুর থানা পুলিশ গরু ও পিকআপসহ দুইজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মান্দারপাড়া এলাকার মৃত কুদ্দুস মিয়ার ছেলে মো. জজ মিয়া (৫০) এবং ওরুন্দি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. রানা (৩১)।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন আন্তঃজেলা গরুচোর চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!