বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভেদরগঞ্জে মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে চোখের অস্ত্রোপচারের পর ৫৩ রোগীর টিবি চিকিৎসা, তদন্তে মিলল যক্ষ্মার জীবাণু

আল আমীন সরদার
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ pm
৪৩
ভেদরগঞ্জে মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে চোখের অস্ত্রোপচারের পর ৫৩ রোগীর টিবি চিকিৎসা, তদন্তে মিলল যক্ষ্মার জীবাণু

আল আমীন সরদার

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে ছানি অপারেশনের পর একই উৎসের ৫৩জন রোগীর যক্ষ্মা (টিবি) চিকিৎসা নেওয়ার ঘটনায় স্বাস্থ্য বিভাগ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ফেব্রুয়ারিতে মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে ছানি অপারেশনের পর একই উৎসের ৫৩ জন রোগী টিবি চিকিৎসার জন্য আসায় বিষয়টি তদন্তে নেয় স্বাস্থ্য বিভাগ। পরে আইইডিসিআর ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির (NTP) তদন্তে ৪০জনের নমুনা সংগ্রহ করা হয়।

তদন্তে তিনজনের শরীরে যক্ষ্মার জীবাণু শনাক্ত হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া ক্লিনিক থেকে সংগ্রহ করা ২৫টি পরিবেশগত নমুনার মধ্যে টিবির জীবাণু পাওয়া না গেলেও দুটি নমুনায় NTM (নন-টিউবারকিউলাস মাইকোব্যাকটেরিয়া) শনাক্ত হয়েছে।

এ ঘটনার পর মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হলেও সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিস্কার-নিরাপত্তার কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। তবে রোগীদের মধ্যে যক্ষ্মা শনাক্ত হওয়ার সঙ্গে ওই প্রতিষ্ঠানের অস্ত্রোপচারের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!