বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মানবিক নেতার মানবিক কাজ: হুইপ রাকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে ৩ শতাধিক দুস্থের মাঝে চাউল বিতরণ

মোঃগোলাম কিবরিয়া
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ pm
৩৩
মানবিক নেতার মানবিক কাজ: হুইপ রাকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে ৩ শতাধিক দুস্থের মাঝে চাউল বিতরণ

গোলাম কিবরিয়া

খুলনা

খুলনা সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য *আলহাজ্ব রাকিবুল ইসলাম বকুল* এর পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার সময় খুলনা সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় *৩ শতাধিক দুস্থ পরিবারের* মাঝে এই চাউল বিতরণ করা হয়।

উল্লেখ্য, *জনাব রাকিবুল ইসলাম বকুল* বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

*অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন*

চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক *শেখ সাদি*।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

- খালিশপুর থানা বিএনপির সভাপতি *এডভোকেট শেখ মোহাম্মাদ আলি বাবু*

- সাধারণ সম্পাদক *হাবিবুর রহমান হাবিব বিশ্বাস*

- সাংগঠনিক সম্পাদক *বিপ্লবুর রহমান কুদ্দুস*

- খালিশপুর থানা বিএনপির সাবেক আহবায়ক, ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা কমিটির প্রধান উপদেষ্টা *শেখ জাহিদুল ইসলাম*

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি *আলহাজ্ব কাজী শামিম* এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক *মোঃ গোলাম মোস্তফা ভুট্ট*। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংগঠনিক সম্পাদক *মোঃ হালিম শেখ*। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

*অতিথিদের বক্তব্য*

বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, বর্তমান সরকারপ্রধান *জনাব তারেক রহমান* এর নির্দেশনায় এবং মাননীয় হুইপ *আলহাজ্ব রাকিবুল ইসলাম বকুল* এর সরাসরি তত্ত্বাবধানে এলাকার দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তারা আরও জানান, এই মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং আগামীতেও এমন কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!