মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত কিশোর, মাত্র ২ মাস আগে করেছিল বিয়ে

মোঃ আলমগীর হোসাইন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ pm
৫০
মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত কিশোর, মাত্র ২ মাস আগে করেছিল বিয়ে

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:-

জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেল ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ওমর সানি (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত ওমর সানি উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের সবুজ মিয়ার ছেলে। জানা গেছে, প্রায় দুই মাস আগে প্রেমের সম্পর্কের জেরে ময়মনসিংহে বিয়ে করেছিল ওমর সানি। সোমবার দুপুরে স্ত্রীকে ময়মনসিংহে রেখে সে নিজ বাড়িতে ফিরেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে হাওয়াই ব্রিজ এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দুটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ওমর সানির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে সন্ধ্যায় জামালপুর নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম ইফতেখার জানান, হাসপাতালে আনার আগেই ওমর সানির মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!