সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বকশিগঞ্জে থামছে না অবৈধ বালু উত্তোলন, অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস।

নিউজ ডেস্ক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ pm
৩০
বকশিগঞ্জে থামছে না অবৈধ বালু উত্তোলন, অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস।

মারুফ হাসান জামালপুর বকশিগঞ্জ  :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের শেখেরচর এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 
এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানা পুলিশের সদস্যরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে নদীতে অবৈধভাবে স্থাপন করা বালু উত্তোলনের ড্রেজার ও বালু পরিবহনের পাইপ ভেঙে ফেলা হয়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীর ও আশপাশের পরিবেশের ক্ষতি হচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ যাতে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!