সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভূরুঙ্গামারীতে সার না পেয়ে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ pm
ভূরুঙ্গামারীতে সার না পেয়ে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
ভূরুঙ্গামারীতে সার না পেয়ে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

ভূরুঙ্গামারীতে চাহিদা অনুযায়ী সার না পাওয়ার অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন তারা।

সোমবার সকাল সোয়া ১১টার দিকে সোনাহাট ইউনিয়নের পাটেশ্বরী ব্রিজপাড়ের পূর্ব পার্শ্বে ছাইতনতলা এলাকায় বিএডিসি সার ডিলার মেসার্স আফি সার ঘরে সার বিতরণ শুরু হলে কৃষকগণ সেখানে জড়ো হন।

সার না পাওয়ার আশঙ্কায় কয়েকজন কৃষক খোলা বাজারে সার বিক্রির দাবিতে সড়ক অবরোধ করেন। একইসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকে ঘিরে রাখেন তারা।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার ওসিসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে খোলা বাজারে সার বিক্রির আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

এরপর কৃষকদের মধ্যে ৩৩৫ বস্তা ডিএপি, ৯৫ বস্তা টিএসপি ও ১৫৭ বস্তা এমওপি সার বিতরণ করা হয়।

কৃষকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক সময় সার পাওয়া যায় না। এতে একদিনের শ্রমও নষ্ট হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, খোলা বাজারে সার বিক্রির বিষয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!