সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নীলফামারীতে এরিয়া প্রোগ্রামের সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান

জেলা প্রতিনিধি
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ pm
নীলফামারীতে এরিয়া প্রোগ্রামের সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে নীলফামারী এরিয়া প্রোগ্রামের সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজিরুজ্জামান। এ সময় প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দন কে জেড গমেজ। তিনি নীলফামারী এরিয়া প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও এর ইতিবাচক প্রভাব তুলে ধরেন।
অনুষ্ঠানে নীলফামারী সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নীলফামারী এরিয়া প্রোগ্রামের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণ, প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে প্রোগ্রামের উল্লেখযোগ্য কার্যক্রম ও সাফল্য তুলে ধরে ভিডিও ও স্লাইড শো প্রদর্শন করা হয়। পরে প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
সমাপনী বক্তব্যে আয়োজকরা বলেন, নীলফামারী এরিয়া প্রোগ্রামের সমাপ্তি একটি কার্যক্রমের শেষ হলেও এটি ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের নতুন সম্ভাবনার সূচনা। আগামী দিনেও সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!