সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

উখিয়া প্রেসক্লাব নির্বাচন আগামীকাল: ৯ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, লড়াই এখন মূল ৪ শীর্ষ পদে!

মো গিয়াস উদ্দীন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ pm
২৪
উখিয়া প্রেসক্লাব নির্বাচন আগামীকাল: ৯ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, লড়াই এখন মূল ৪ শীর্ষ পদে!
বিভিন্ন পদের প্রার্থীদের ছবি

উখিয়া প্রেসক্লাব নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যে ৯টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আগামীকাল মূলত চারটি শীর্ষ পদে তীব্র প্রতিদ্বন্দিতা হতে যাচ্ছে।

ক্লাবটির নেতৃত্ব কার হাতে যাচ্ছে—তা নিয়ে সাধারণ ভোটার ও স্থানীয় মহলে চলছে নানা জল্পনা-কল্পনা।

যে চার পদে হবে মূল লড়াই আগামীকাল সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে শুরু হয়ে ৩ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নির্বাচনে যে চারটি গুরুত্বপূর্ণ পদে ভোটযুদ্ধ হবে, তার চূড়ান্ত প্রার্থী তালিকা নিচে দেওয়া হলো:

সভাপতি পদ: বিদায়ী কমিটির শীর্ষ নেতৃত্ব ধরে রাখার লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিউল আজাদ এবং সাংবাদিক সাইফুর রহিম।

সহ-সভাপতি পদ: এই পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন সাংবাদিক আব্দুল লতিফ বাচ্চু ও এইচ এম সলিমুদ্দিন।

সাধারণ সম্পাদক পদ: এই পদে হতে যাচ্ছে ত্রিমুখী লড়াই। মাঠে আছেন কাজী বাচ্চু, হুমায়ুন কবির জোসান এবং ফারুক আহমেদ।

সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদ: এই পদে লড়ছেন দুই চেনা মুখ মাহমুদুল হক ও শফিউল শাহীন।

ভোটের সমীকরণ: ভোটারদের গুঞ্জন ও সম্ভাব্য এগিয়ে থাকা প্রার্থীরা

ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে ভোটারদের মধ্যে সমীকরণ দ্রুত পাল্টাচ্ছে। সাংবাদিকদের অভ্যন্তরীণ আলাপ ও স্থানীয় গুঞ্জনে যে সম্ভাব্য আভাস পাওয়া যাচ্ছে:

সভাপতি পদ: শফিউল আজাদ ও সাইফুর রহিমের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

সাধারণ সম্পাদক পদ: এই পদে আলোচনায় কিছুটা এগিয়ে রয়েছেন ফারুক আহমেদ ও হুমায়ুন কবির জোসান।

সহ-সভাপতি পদ: এই পদে আব্দুল লতিফ বাচ্চু কিছুটা এগিয়ে রয়েছেন বলে কোনো কোনো সদস্য জানিয়েছেন। তবে দুই প্রার্থীর জয়-পরাজয়ের সম্ভাবনাকে 'ফিফটি-ফিফটি' হিসেবেই দেখছেন সাধারণ ভোটাররা।

৯ পদে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়

উল্লেখ্য, সিনিয়র সহ-সভাপতি পদসহ মোট ৯টি পদে প্রার্থীরা ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। ফলে ওই পদগুলোতে আগামীকাল কোনো ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না।

এখন সবার চোখ আগামীকালকের মূল ভোটযুদ্ধের দিকে। সাংবাদিক সমাজের এই মর্যাদাপূর্ণ নির্বাচনে শেষ পর্যন্ত কার গলায় জয়ের মালা ওঠে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!