সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ৬২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ ওরফে ‘নার কাটা মাসুদ’ গ্রেফতার হয়েছে

মোঃ ফরিদ হোসেন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ pm
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ৬২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ ওরফে ‘নার কাটা মাসুদ’ গ্রেফতার হয়েছে

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর, পতিনিধি

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ৬২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ ওরফে ‘নার কাটা মাসুদ’ (৩৮) গ্রেফতার হয়েছে। একই অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামি ও দুই মাদকসেবীকেও গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের টঙ্গী পশ্চিম থানা পুলিশ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ ওরফে ‘নার কাটা মাসুদ’-কে ৬২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এছাড়া একই অভিযানে একটি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দুই মাদকসেবীকেও আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!