সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাজীপুরের বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

মোঃ ফরিদ হোসেন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ pm
গাজীপুরের বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

রবিবার (০৭ সেপ্টেম্বর ২০২৬) বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, প্রতারণা, চাকর কর্তৃক চুরি এবং জিএমপি অধ্যাদেশ সংশ্লিষ্ট মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মোঃ রমজান হাওলাদার (৪০) ও মোসাঃ নাসিমা (৪০)।

এছাড়া প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ ফরিদুল ইসলাম (৩৮) ও লিমন হাওলাদার (২৫)-কে গ্রেফতার করা হয়।

চাকর কর্তৃক চুরি মামলায় গ্রেফতার করা হয়েছে সোমা আক্তার (২৫), মোসাঃ রোজিনা আক্তার (১৯) এবং মোসাঃ রহিমা (৪৫)-কে।

অপরদিকে জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশন মামলার আসামি মোঃ রাকিব রায়হান (৪০)-কেও গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দায়েরকৃত মামলার আইনানুগ কার্যক্রম শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে বাসন থানা পুলিশ জানিয়েছে।

বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!