প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,
বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবাসহ মো. বারেক হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খেজুরতলী বাজারের মাদারতলীগামী রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।গ্রেপ্তার মো. বারেক হোসেন চর খাগকাটা গ্রামের মো. হানিফ সরদারের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মামলা নং-৬, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-২৩০।পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।