সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আটোয়ারীতে মাংস ব্যবসায়ীদের সাথে প্রাণিসম্পদ অধিদপ্তরের জরুরি বৈঠক, পশু জবাইয়ের আগে ডাক্তারি পরীক্ষা করার সিদ্ধান্ত

জেলা প্রতিনিধি
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ pm
আটোয়ারীতে মাংস ব্যবসায়ীদের সাথে প্রাণিসম্পদ অধিদপ্তরের জরুরি বৈঠক, পশু জবাইয়ের আগে ডাক্তারি পরীক্ষা করার সিদ্ধান্ত

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলার সকল মাংস ব্যবসায়ীদের নিয়ে এক জরুরি বৈঠক করেছেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। বৈঠকে পশুর শারীরিক সুস্থতা ও মানসম্মত মাংস বিক্রির লক্ষে পশু জবাইয়ের পূর্বে ডাক্তারি পরীক্ষা করার সিদ্ধান্ত গৃহীত হয়। 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগ উপজেলা পরিষদ হলরুমে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। 
এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। 
বিশেষ অতিথি হিসেবে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আব্দুল্লাহ, সিইএ মোঃ আখিরুল ইসলাম সহ উপজেলার সকল মাংস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!