সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার।

মোঃ সুমন খান.মাল্টিমিডিয়া রিপোর্টার. গলাচিপা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ pm
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার।

পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ মোসা. হাজেরা (৫৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা-পুলিশ। গত রোববার (৬ সেপ্টেম্বর) রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোসা. হাজেরা গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকার বাচ্চু মাতুব্বরের স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান রানার নেতৃত্বে পুলিশের একটি দল শান্তিবাগ টোল ঘরের পাশে হাজেরার চা-দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ হাজেরাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় গলাচিপা থানায় একটি মামলা (মামলা নম্বর: ২১, তারিখ: ০৭/০৯/২০২৬) রজু করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!