নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে পরিচ্ছন্ন, সবুজ ও জনকল্যাণমুখী উপজেলা গড়ার লক্ষ্যে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।
রোববার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, সমাজসেবা ও স্থানীয় উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন,সমন্বিতভাবে কাজ করলে সামাজিক সংগঠনগুলো এলাকার উন্নয়ন ও জনকল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
সভায় মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।