মোঃ এনামুল হক
মাল্টিমিডিয়া রিপোর্টার
এ মাসেই স্থানীয় সরকার নির্বাচন—ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন না। নির্বাচন কমিশনের বিধি ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তফসিল ঘোষণার পর নির্বাচনের তারিখ, মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহারের সময়সূচিসহ বিস্তারিত কর্মপরিকল্পনা জানানো হবে।
এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকার বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।