সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবচরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন: লড়বে ৬৩ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

মোঃ শামীম আহমেদ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ pm
শিবচরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন: লড়বে ৬৩ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

শিবচর উপজেলা প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে মাদারীপুরের শিবচরে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা ও কলেজ গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’।

রবিবার (০৬ সেপ্টেম্বর) সকালে শিবচর পৌর এলাকার শতবর্ষের পুরোনো ঐতিহ্যবাহী শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দীন আহমাদ হানজালা এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইদুর রহমান এবং শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. হারুন-উর-রশিদ মিয়া। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের গ্রীষ্মকালীন এই ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার মোট ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে রয়েছে ৪৪টি স্কুল, ১৭টি মাদরাসা এবং ২টি কলেজ। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, সাঁতার, দাবা ও কাবাডি—এই চারটি ইভেন্টে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

মোঃ শামীম আহমেদ, শিবচর উপজেলা প্রতিনিধি

০১৭৩৪০৮৪১২২

০৬/০৯/২০২৬

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!