মোঃ এনামুল হক
গাইবান্ধা জেলা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন পরিষদে তোড়জোড় শুরু হয়েছে।
নির্বাচন ঘিরে ফুলবাড়ী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে রাজনৈতিক তৎপরতা ও প্রচারণা জোরদার করেছেন দলটির ত্যাগী ও পরিচ্ছন্ন নেতা কর্মী।
তৃণমূল নেতাকর্মী ও বিভিন্ন সূত্রে থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গেছে ফুলবাড়ী ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন দায়িত্বে থেকে কাজ করেছেন । রাজপথের প্রতিটি আন্দোলনে সক্রিয় ভূমিকার পাশাপাশি রাজনৈতিক নিপীড়নের মুখোমুখি হয়েও তারা দলের সংগঠনকে শক্তিশালী করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি এলাকার সামাজিক অনুষ্ঠান এলাকার উন্নয়নমূলক কাজসহ বিভিন্ন মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে এসে যারা সহযোগিতা হাত বাড়িয়েছে,সাধারণ জনগণের পছন্দ এমন নেতাদেরই যেন দলের সমর্থিত প্রাথী হিসেবে মনোনয়ন দেয়া হয়।
বিএনপি দলীয় মনোনয়ন পেতে ও ইউনিয়নের রাজনৈত এবং সামাজিক বিভিন্ন কর্মকান্ড জনসেবায় কাজ করতে যারা সম্ভব্য প্রাথী হিসেবে আলোচনায় রয়েছেন যারা-তাদের মধ্যে উল্লেখযোগ্য
ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান সিজু,গোবিন্দগঞ্জ কলেজ ছাত্র সংগঠনের সাবেক এ জি এস ও ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট দলিল লেখক আজহারুল ইসলাম বাদশা,গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আন্দোলন সংগ্রামী রাজপথের বলিষ্ঠ নেতৃত্ব দলের ত্যাগী নির্যাতিত এক ডজন মিথ্যা মামলা,১টি মামলায় ৫ বছরের সজাপ্রাপ্ত আসামি উপজেলা যুবদলের সদস্য তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা আতিকুর রহমান রতন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।