মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ও ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলার তদন্তে দুই সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সংক্রান্ত একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি মোঃ বিজয় রহমান লাদেন (২৩) কে গ্রেফতার করা হয়। তিনি মোঃ বিপ্লব হোসেন ও মুক্তার ছেলে। তার স্থায়ী ঠিকানা মালিরচর, ধুমালীপাড়া, থানা বকশীগঞ্জ, জেলা জামালপুর। বর্তমানে তিনি গাজীপুর জেলার জয়দেবপুর এলাকায় মাজাহারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এছাড়া ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি আরমান (২১) কে গ্রেফতার করা হয়েছে। তিনি ইব্রাহিম খলিল ওরফে মিস্টার এবং সাথী বেগমের ছেলে। তার স্থায়ী ঠিকানা ভোগড়া (মধ্যপাড়া), থানা বাসন, জেলা গাজীপুর।
বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।