রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন আবদুল্লাহ শাহিন মন্ডল

মোঃ এনামুল হক
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ pm
ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন আবদুল্লাহ শাহিন মন্ডল

মোঃ এনামুল হক

গাইবান্ধা জেলা

বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, ফ্রেশ বাজারের চেয়ারম্যান ও এনটার টিভির সিইও মোঃ আব্দুল্লাহ শাহিন মন্ডল।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় সভাপতি মোঃ সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিনের যৌথ সিদ্ধান্তে ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শাহিন মন্ডলকে কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে কো-অপ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, “আশা করি নবনিযুক্ত সহ-সাধারণ সম্পাদক শাহিন মন্ডল সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তার ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। তার অন্তর্ভুক্তিতে সারাদেশের অসহায় ভূমিহীনদের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান ও সুসংগঠিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।”

নতুন দায়িত্ব পাওয়ায় মোঃ আব্দুল্লাহ শাহিন মন্ডলকে সংগঠনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, তার নেতৃত্ব ও সাংগঠনিক ভূমিকার মাধ্যমে ভূমিহীন মানুষের অধিকার আদায়ের আন্দোলন আরও শক্তিশালী হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!