সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কুমারখালীতে মধ্যরাতে দোকানে আগুন দেওয়ার অভিযোগ

মোঃ লিটন
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ pm
৬৩
কুমারখালীতে মধ্যরাতে দোকানে আগুন দেওয়ার অভিযোগ
ছবি: অভিযোগ পত্রে উল্লেখিত দোকান ঘর

কুষ্টিয়ার কুমারখালীতে মধ্যরাতে দোকানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । এ ঘটনায় দোকান মালিক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে হোগলা শাপলা ক্লাবের পশ্চিম-দক্ষিণ কোণে একটি মুদি দোকান পরিচালনা করে আসছেন । গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার দোকানের ঘরে ডিজেল অথবা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় । আগুনের সূত্রপাত হলে পার্শ্ববর্তী বাড়ির লোকজন বিষয়টি দেখতে পান এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এবিষয়ে ভুক্তোভোগী জামাল উদ্দিন জানান, পূর্বের জমি-জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তার দোকানে আগুন দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন। এ ঘটনায় দোকানের জিনিসপত্রের ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, দোকান ঘরে আগুন দেওয়া হয়েছে এই মর্মে একটি লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!