সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সখিপুরে নারীকে গরম পানি নিক্ষেপ ও মারধরের অভিযোগ, আসাদুল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ

আল আমীন সরদার
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ pm
২৩
সখিপুরে নারীকে গরম পানি নিক্ষেপ ও মারধরের অভিযোগ, আসাদুল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ

আল আমীন সরদার

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের সখিপুরে পূর্ববিরোধের জেরে জাহানারা বেগম নামে এক নারীকে গরম পানি নিক্ষেপ, গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসাদুল্লাহ মোল্লাসহ পাঁচজনের বিরুদ্ধে সখিপুর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে সখিপুর ইউনিয়নের আনু সরকার কান্দি এলাকায় জাহানারা বেগমের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। জাহানারা বেগম ওই এলাকার মোবারেক মিয়ার স্ত্রী।

ভুক্তভোগী জাহানারা বেগম বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে একা ছিলেন। অভিযুক্তরা তাকে গরম পানি নিক্ষেপ ও মারধর করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন। তার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান।

এ ঘটনায় মো. আসাদুল্লাহ মোল্লা (৫৫), রোহান মোল্লা (২২), ইমাইমিন আক্তার (২৬), ফাতেমা আক্তার (২৮) ও উজিয়া বেগম (৫০)—এই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে আসাদুল্লাহ মোল্লা বলেন, “জাহানারার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা এরকম কোনো ঘটনা ঘটাইনি।”

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, “এ বিষয়ে একটি অভিযোগ করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!