রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শাজাহানপুরে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্ডাডলসহ গ্রেপ্তার ৩

মাল্টিমিডিয়া রিপোর্টার
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ pm
২৮
শাজাহানপুরে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্ডাডলসহ গ্রেপ্তার ৩

মাল্টিমিডিয়া রিপোর্টার :

বগুড়ার শাজাহানপুরে পৃথক মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ও ৭০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে থানা পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোহাইল ও খরনা ইউনিয়নের পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ১০টা ১০ মিনিটের দিকে গোহাইল ইউনিয়নের গোহাইল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফারুক হোসেন (৪০) ও মো. শাহাদত হোসেন (৩৪)কে গ্রেপ্তার করা হয়।

এরপর রাত সাড়ে ১১টার দিকে খরনা ইউনিয়নের খরনা বাঁশগাড়ী পূর্বপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশের আরেকটি দল। এ অভিযানে ৭০ পিস ট্যাপেন্ডাডল ও ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি কৌশলে পালিয়ে যান।

পুলিশ জানায়, পৃথক দুই ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও ট্যাপেন্ডাডলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Image


Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!