রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

৩০ হাজারের জাল নোট ২০ হাজারে বিক্রি বগুড়ায় ডিবির হাতে দুইজন আটক

মাল্টিমিডিয়া রিপোর্টার
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ am
৩৫
৩০ হাজারের জাল নোট ২০ হাজারে বিক্রি বগুড়ায় ডিবির হাতে দুইজন আটক

মাল্টিমিডিয়া রিপোর্টার :

বগুড়ার শাজাহানপুরে জাল টাকার কারবারের অভিযোগে ১৫ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশ বলছে, আটক দুজন দীর্ঘদিন ধরে জাল নোটের ব্যবসার সঙ্গে জড়িত।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নয়মাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, গাবতলী উপজেলার সন্ধাবাড়ি পণ্ডিতপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে শহিদ প্রামাণিক (৪১) এবং একই উপজেলার জয়ভোগা আদর্শ গ্রামের মৃত মজিদের ছেলে মিজানুর রহমান (৪০)। মিজানুর রহমান বর্তমানে বগুড়া শহরের সবুজবাগ আল আকাবা মাদ্রাসার নিকট ইব্রাহিমের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, শহিদ ও মিজানুর আসল টাকার বিনিময়ে জাল নোট বিক্রির উদ্দেশ্যে শাজাহানপুরের নয়মাইল এলাকায় অবস্থান করছেন। পরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের চারটি এবং ১ হাজার টাকা মূল্যমানের ১৩টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা জাল নোটের মোট মূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিরা একটি জাল নোট ব্যবসায়ী চক্রের সদস্যদের কাছে ৩০ হাজার টাকার জাল নোট ২০ হাজার টাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে জাল টাকা লেনদেনের অভিযোগে পূর্বেও মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!