নিতিশ চন্দ্র বর্মন: পঞ্চগড় জেলা প্রতিনিধি
এবার পঞ্চগড়ের আটোয়ারীতে আবারও চোরের দৌরাত্ম্য বেরেছে বলে দেখা যায় তবে আটোয়ারী থানা পুলিশ কঠোর অবস্থান করছে বলে যানা যায় গত ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে সরদারপাড়া গ্রামে উপজেলা বিএনপি মহিলা দলের আহবায়ক মর্জিনা বেগমের নিজ বাড়ির আঙ্গিনা থেকে Yadea কোম্পানির স্কাই কালারের স্কুটি চুরি করে নিয়ে যায় সঙ্গবদ্ধ চোরের দল। সংবাদ পাওয়া মাত্রই আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধারে জন বিশেষ টিম গঠন করেন। ৫ সেপ্টেম্বর রাতে মর্জিনা বেগমের বাড়ির পিছনে মোলানী পুকুর থেকে স্কুটি উদ্ধার করেন আটোয়ারী থানা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন,আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো:নজরুল ইসলাম দুলাল, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান সহ স্থানীয় এলাকাবাসী ও আটোয়ারী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ।
এলাকাবাসী পুলিশের এই দ্রুত তৎপরতার প্রশংসা করেন এবং চোরদের সনাক্তকরণ করার অনুরোধ করেন। তবে তারা ক্ষোভের সাথে বলেন, অবিলম্বে চোরচক্রকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে এলাকাবাসী স্বাধীনভাবে বসবাস করতে পারে।