রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সুনামগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় একমাত্র আসামি ইমন গ্রেফতার

নিউজ ডেস্ক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ pm
৪০
সুনামগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় একমাত্র আসামি ইমন গ্রেফতার

মোঃ মোশফিকুর রহমান স্বপন 
সুনামগঞ্জ:

 সুনামগঞ্জে খাবারের প্রলোভন দেখিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার একমাত্র আসামি ইমন (১৬) কে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব-৯)। গ্রেপ্তারকৃত ইমন সুনামগঞ্জ সদর থানার হাসাউড়া গ্রামের কামাল মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তার বাবা ৫-৬ বছর আগে মারা যান এবং মা প্রায় এক বছর ধরে সৌদি আরবে থাকায় শিশুটি তার নানার বাড়িতে বসবাস করছিল। 
গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর, দুপুরের দিকে একই এলাকার বাসিন্দা ইমন তাকে খাবারের প্রলোভন দেখিয়ে তাদের বাড়ির একটি নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
পরবর্তীতে বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে বিভিন্ন হুমকি দেওয়া হয়। ধর্ষণের শিকার শিশুটি বাড়ি ফিরে আসার পর তার শারীরিক অসুস্থতা ও অস্বাভাবিক আচরণ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। একপর্যায়ে তার পরিহিত সেলোয়ারে রক্তের দাগ দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদের পর শিশুটি তার পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি খুলে বলে। এরপর গত ৪ সেপ্টেম্বর তাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং এই ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর র‍্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প)-এর একটি দল ঘটনার তদন্ত শুরু করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (৪ সেপ্টেম্বর)  রাত আনুমানিক ১১.৪০ টায় সুনামগঞ্জ সদর থানার রঙ্গারচর ইউনিয়নের হাসাউড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার একমাত্র অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!