শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

জোরারগঞ্জে পুলিশের অভিযানে ৩০ বোতল বিদেশি মদ উদ্ধার, মাদক ব্যবসায়ী পলাতক

মোঃ মিজানুর রহমান
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ pm
জোরারগঞ্জে পুলিশের অভিযানে ৩০ বোতল বিদেশি মদ উদ্ধার, মাদক ব্যবসায়ী পলাতক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার পুলিশের অভিযানে ৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কথিত মাদক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সোহেলসহ কয়েকজন পালিয়ে যায়।

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মতিউর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম হিঙ্গুলী গাছ মার্কেট এলাকায় খুরশিদ আলমের বাড়িতে অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, অভিযানে মাদক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সোহেলের বসতঘর থেকে ৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মধ্যে রয়েছে—১২ বোতল Officer's Choice Blue (৭৫০ মিলিলিটার), ১০ বোতল McDowell's (৭৫০ মিলিলিটার) এবং ৮ বোতল Signature (৭৫০ মিলিলিটার)।

পুলিশের অভিযানের খবর পেয়ে মোস্তাফিজুর রহমান সোহেল (৪৩), পিতা—মৃত খুরশিদ আলম, পশ্চিম হিঙ্গুলী, বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড, গাছ মার্কেট এলাকার বাসিন্দা; নুর আলম মাসুদ ওরফে কালা মাসুদ (৩৫), পিতা—মৃত কেরু মিয়া, জামালপুর ৪ নম্বর ওয়ার্ড, খামারী বাড়ি, ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়ন; এবং মোস্তাফিজুর রহমান সোহেলের স্ত্রীসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন পালিয়ে যায়।

এ ঘটনায় উদ্ধার করা মদ জব্দ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!