প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,
বরিশালের মেহেন্দিগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিয়াজুর রহমানের হস্তক্ষেপে এক নাবালিকা কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় আয়োজকদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর আড়াইটার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার ৬ নম্বর বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় কাশেম ফকিরের নাবালিকা কন্যার বিয়ের আয়োজন করা হয়।বিষয়টি জানতে পেরে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিয়াজুর রহমান দ্রুত বাল্যবিবাহ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশনায় মেহেন্দিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ফাহিম হাসান এবং কাজিরহাট থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন।এ সময় বিদ্যানন্দপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মীরও ঘটনাস্থলে উপস্থিত হন। প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে বাল্যবিবাহ বন্ধ করা হয়।পরে বাল্যবিবাহ আয়োজনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানা গেছে।স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।