মাল্টিমিডিয়া রিপোর্টার :
বগুড়ার শাজাহানপুরে নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আরিফুল ইসলাম সাগর। তিনি জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল ইসলাম সাগর বলেন, অর্জিত এই সাফল্য ধরে রাখতে হবে। সকল প্রতিকূলতা মোকাবিলা করে ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ ফরিদ আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় এবং সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফজলুর রহমান, আমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রশীদ হাবিব, আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, আমরুল ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মশিউর রহমান বাবু, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের শাজাহানপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয় থেকে ২৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসের গৌরব অর্জন করে। এর মধ্যে ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করে। এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা হলেন—সুমাইয়া আক্তার, নুসরাত জাহান বুশরা, মোহনা বক্তার মৌ, ফারহা সরকার তিথী, নওশীন রহমান মোনালিসা, বাধন আক্তার, আনিকা তাবাসসুম, আতিয়া রহমান আখি, ইয়াছমিন আক্তার ও ছবি আক্তার।