শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ঢাকা জেলা ডিবি দক্ষিণের নতুন ওসি আশফাক রাগীব হাসান

নিউজ ডেস্ক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ pm
ঢাকা জেলা ডিবি দক্ষিণের নতুন ওসি আশফাক রাগীব হাসান

কেরানীগঞ্জ সংবাদদাতা

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আশফাক রাগীব হাসান যোগদান করেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) তিনি ঢাকা জেলা ডিবি দক্ষিণের নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তাঁর যোগদানের মধ্য দিয়ে ঢাকা জেলা ডিবি দক্ষিণের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও গোয়েন্দা কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নবনিযুক্ত ওসি আশফাক রাগীব হাসান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে ডিবি দক্ষিণের কার্যক্রমকে আরও শক্তিশালী করবেন—এমন আশাবাদ ব্যক্ত করেছেন ডিবির কর্মকর্তা ও সদস্যরা।

এদিকে, ঢাকা জেলা ডিবি দক্ষিণের কর্মকর্তা ও সদস্যরা নবনিযুক্ত ওসি আশফাক রাগীব হাসানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁর নতুন কর্মস্থলের সাফল্য, সুস্বাস্থ্য ও কর্মজীবনের সার্বিক সমৃদ্ধি কামনা করেছেন তারা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!