শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শজিমেকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, ইন্টার্নদের বিচার ও স্বজনদের মুক্তির দাবি

মাল্টিমিডিয়া রিপোর্টার
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ pm
১৮
শজিমেকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, ইন্টার্নদের বিচার ও স্বজনদের মুক্তির দাবি

মাল্টিমিডিয়া রিপোর্টার :

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল মালেক নামের এক রোগীর ভুল চিকিৎসা ও অবহেলায় মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ইন্টার্ন চিকিৎসকদের বিচার এবং রোগীর স্বজনদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনেরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া মহানগরের বিসিক এলাকায় ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেকের যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে বলে তারা দাবি করেন।

তাদের অভিযোগ, রোগীর মৃত্যুর পর স্বজনেরা প্রতিবাদ ও ঘটনার জবাবদিহি চাইলে উল্টো তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

মানববন্ধন থেকে বক্তারা আব্দুল মালেকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নির্দোষ রোগীর স্বজনদের দ্রুত নিঃশর্ত মুক্তি এবং তাদের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের দাবি তোলেন।

পরে বিক্ষোভ মিছিল বের করেন কর্মসূচিতে অংশ নেওয়া এলাকাবাসী ও স্বজনেরা। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে তারা দ্রুত ঘটনার বিচার ও গ্রেপ্তারকৃত স্বজনদের মুক্তির দাবি জানান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!