শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কালীগঞ্জে কল্যাণ জনহিতৈষী সংস্থার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ pm
কালীগঞ্জে কল্যাণ জনহিতৈষী সংস্থার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিনিধি, ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে কল্যাণ জনহিতৈষী সংস্থার বৃত্তি পরীক্ষা–২০২৬।

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার চাপরাইলের বি আই জি বি মাধ্যমিক বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত কল্যাণ জনহিতৈষী সংস্থা দীর্ঘদিন ধরে শিক্ষা ও মানবিক কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবছর বৃত্তি পরীক্ষার আয়োজনের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে সংস্থার পক্ষ থেকে আর্থিক অনুদানও অব্যাহত রাখা হয়েছে।

সংস্থার এসব উদ্যোগের ফলে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ, মেধা বিকাশ ও আত্মবিশ্বাস বাড়ছে এবং আর্থিক সংকটের কারণে শিক্ষা থেকে ঝরে পড়ার ঝুঁকিও কমছে।

কল্যাণ জনহিতৈষী সংস্থার সভাপতি শামসুজ্জামান লাভলু এবং সেক্রেটারি মুসা করিমের নেতৃত্বে সংস্থাটি শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনের সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও মেধাবী, অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা সহায়তা ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!