বাসনে বিশেষ অভিযানে মাদক, নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতি মামলার ৬ সন্দেহভাজন গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলার তদন্তে মোট ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সংক্রান্ত একটি মাদক মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোসা. রাবিয়া বেগম রাবু (৪০), পিতা মৃত আজিজুল হক, গ্রাম ভোগড়া (কেনাকাটা গলি), বাসন, গাজীপুর; মো. ফাহিম (২৬), পিতা মৃত আনোয়ার হোসেন, একই এলাকার বাসিন্দা; মো. আশরাফুল আলম (২৯), পিতা মো. হুমায়ুন কবির, গ্রাম ভোগড়া (মধ্যপাড়া), বাসন, গাজীপুর; এবং মো. শাহাদত হোসেন (২৬), পিতা মো. সেকেন্দার আলী, স্থায়ী ঠিকানা ডাকের পাড়া, পলাশবাড়ী, গাইবান্ধা, বর্তমানে চান্দনা (হাজী মার্কেট, বর্ষা সিনেমা হলের পিছনে), বাসন, গাজীপুরে বসবাসরত।
এছাড়া নারী ও শিশু নির্যাতন মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে মো. ইমরান হোসেন (২৫), পিতা মো. এনামুল হক, সাং পূর্ব টেকানি, থানা সোনাতলা, জেলা বগুড়াকে গ্রেফতার করা হয়।
অপরদিকে ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন ছিনতাইকারী মো. জীবন হোসেন (২৪), পিতা মৃত লোকমান, সাং বারবৈকা, থানা বাসন, গাজীপুর মহানগরকেও গ্রেফতার করা হয়েছে।
বাসন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।