রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

উখিয়ায় আরসা সদস্য বিদেশি পিস্তল-গুলিসহ র‍্যাবের জালে

মো গিয়াস উদ্দীন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ pm
৩৭
উখিয়ায় আরসা সদস্য বিদেশি পিস্তল-গুলিসহ র‍্যাবের জালে
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সহ আর সদস্য

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার (ARSA) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মরাগাছতলা এলাকার মাল্টিপারপাস কমিউনিটি অ্যান্ড সার্ভিস সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সন্ত্রাসীর নাম মোহাম্মদ জহির (১৯)। সে উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের (ব্লক-০২, এফসিএন নং-২০২৬০০) বাসিন্দা রশিদ আহম্মদের ছেলে।র‍্যাব জানায়, র‍্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১১ নম্বর ক্যাম্পের ইট সলিং রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ জহিরকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত জহির আরসার একজন সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে অবৈধ অস্ত্র বহন এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!