রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গ্রামীণফোনের টাওয়ারের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, আটক ১

অভিজিত শীল
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ pm
১৪
গ্রামীণফোনের টাওয়ারের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, আটক ১

অভিজিত শীল নাচোল (​চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গ্রামীণফোনের একটি মোবাইল টাওয়ার থেকে চুরি যাওয়া পাঁচটি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। একই সাথে চুরির কাজে ব্যবহৃত একটি ভ্যান জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাতে নাচোল উপজেলার ভেরেন্ডি বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত গ্রামীণফোনের টাওয়ার থেকে ব্যাটারিগুলো চুরি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে চুরি হওয়া পাঁচটি ব্যাটারি ও আলামত হিসেবে ব্যাটারি বহনে ব্যবহৃত ভ্যানটি উদ্ধার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, ব্যাটারি চুরির ঘটনায় নাচোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ চক্রের সাথে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!