শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কাজিরহাটের খান মার্কেটে গভীর রাতে ফিল্মি কায়দায় চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

মোঃ সৌরভ হোসেন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ pm
কাজিরহাটের খান মার্কেটে গভীর রাতে ফিল্মি কায়দায় চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশাল জেলার কাজিরহাট থানার ২ নম্বর লতা ইউনিয়নের খান মার্কেটে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে সোহরাব স্টোর নামে একটি দোকানে এ চুরির ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সোহরাব দীর্ঘদিন ধরে খান মার্কেটে সোহরাব স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।দোকানের মালিক সোহরাব জানান, দীর্ঘদিন ধরে তিনি খান মার্কেটে ব্যবসা করে আসছেন। গত রাতে দুর্বৃত্তরা তার দোকানে প্রবেশ করে নগদ টাকা-পয়সাসহ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে যায়।তিনি বলেন, হঠাৎ করে আমার দোকানে এ ধরনের চুরির ঘটনা ঘটায় আমি ব্যাপক ক্ষতির মুখে পড়েছি।এদিকে মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা জানান, এভাবে একের পর এক চুরির ঘটনা ঘটতে থাকলে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়বে। তারা এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান।স্থানীয়দের অভিযোগ, খান মার্কেটের ব্রিজ সংলগ্ন এলাকায় রাত ১০টার পর কিছু মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর আনাগোনা দেখা যায়। তাদের কার্যক্রমের কারণে এলাকায় নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তসাপেক্ষ।এ বিষয়ে কাজিরহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় সূত্রে আরও জানা গেছে, গত দুই দিন আগেও আন্দারমানিক ইউনিয়নে দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে কাজিরহাট থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী চুরির ঘটনাগুলো দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!