ভূরুঙ্গামারী উপজেলার কলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও এসএসসি ২০২৭ পরীক্ষার্থীদের সমাবেশ এবং এসএসসি ২০২৬ ব্যাচের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছাঃ শাহীনুর বেগম।
অনুষ্ঠানে এসএসসি ২০২৬ ব্যাচে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়।