শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ডিজিএফআই সদস্য পরিচয়ে সিএনজি চালককে অপহরণ ও চাঁদা দাবি: ফতুল্লায় পাজেরো গাড়িসহ ৩ ভুয়া কর্মকর্তা গ্রেফতার

শাওন হোসেন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ pm
৬১
ডিজিএফআই সদস্য পরিচয়ে সিএনজি চালককে অপহরণ ও চাঁদা দাবি: ফতুল্লায় পাজেরো গাড়িসহ ৩ ভুয়া কর্মকর্তা গ্রেফতার

শাওন হোসেন, মাল্টিমিডিয়া রিপোর্টার: ​নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) এর ভুয়া সদস্য সেজে এক সিএনজি চালককে অপহরণ, মারধর ও দুই লাখ টাকা চাঁদা দাবির চাঞ্চল্যকর ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় অপহৃত চালককে উদ্ধার এবং অপহরণে ব্যবহৃত একটি পাজেরো জিপ গাড়ি ও ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়।

​অপহরণের সময় ও স্থান: গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ঢাকার কদমতলী থানার সাইনবোর্ড সিএনজি স্ট্যান্ড থেকে ভুক্তভোগী চালক আলাউদ্দিনকে (৩৮) জোরপূর্বক তুলে নেওয়া হয়।

​একটি পুরাতন পাজেরো গাড়িতে করে এসে অভিযুক্তরা নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দেয়। তারা হ্যান্ডকাপ, ওয়াকিটকি ও লাঠি প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে এবং সিএনজির গ্লাস ভেঙে চালককে গাড়িতে তুলে নেয়। পরবর্তীতে বিভিন্ন স্থানে ঘুরিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি ও শারীরিক নির্যাতন চালানো হয়।

​ফতুল্লা মডেল থানার টহল পুলিশের দ্রুত তৎপরতায় ৪ সেপ্টেম্বর রাত ১২টা ৪০ মিনিটে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইঘর এলাকা থেকে পাজেরো গাড়িটিসহ অভিযুক্তদের আটক করা হয় এবং গাড়ি ভেতর থেকে আহত আলাউদ্দিনকে উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃতদের পরিচয়: ​১. মাহাবুব আলম রায়হান (৩৬) - পিতা: নুর ইসলাম, স্থায়ী ঠিকানা: বগুড়া ও জয়পুরহাট; বর্তমান ঠিকানা: সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

২. সাদ্দাম কাজী (৩৫) - পিতা: মৃত দুলাল কাজী, ঠিকানা: সানারপাড়, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৩. নাসির (৩৬) - পিতা: আব্দুস সালাম, স্থায়ী ঠিকানা: মুন্সিগঞ্জ; বর্তমান ঠিকানা: ভূইগড় পূর্বপাড়া, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

​এ সময় চক্রের একজন অজ্ঞাতনামা সহযোগী কৌশলে পালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ​অভিযুক্তদের হেফাজত এবং পাজেরো গাড়ি তল্লাশি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহারের সরঞ্জাম ও ভুয়া পরিচয়পত্র উদ্ধার করে ।

উদ্ধারকিত মালামাল: ​২টি ওয়াকিটকি, ​১টি হ্যান্ডকাপ, ডিজিএফআই ইন্সপেক্টর পরিচয়ের ভিজিটিং কার্ড, ​১টি ভিভো মোবাইল ফোন, ​১টি পাজেরো জিপ গাড়ি, ​১টি লাঠি‌।

​এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষে ফতুল্লা মডেল থানায় পেনাল কোডের ১৭০/১৭১/৩৬৫/৩৮৫/৪২৭ ধারায় মামলা নং-১৪ (তারিখ: ০৪/০৯/২০২৬) রুজু করা হয়েছে। পলাতক অপর সহযোগীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!