শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কেরানীগঞ্জে নির্মাণাধীন ঘরে জুয়া খেলার আসরে অভিযান, গ্রেপ্তার ৫

শাওন হোসেন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ pm
২৬
কেরানীগঞ্জে নির্মাণাধীন ঘরে জুয়া খেলার আসরে অভিযান, গ্রেপ্তার ৫

শাওন হোসেন, মাল্টিমিডিয়া রিপোর্টার: ঢাকার কেরানীগঞ্জে জুয়া খেলার সময় হাতেনাতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকার জামাইহাটিতে এই অভিযান পরিচালিত হয়।

কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশাররফ হোসেন জানান, জামাইহাটি এলাকায় মজিবর রহমানের একটি নির্মাণাধীন বসতঘরের কক্ষে টাকা দিয়ে তাস খেলে জুয়া খেলা হচ্ছিল। এমন খবরের ভিত্তিতে কলাতিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ রানার নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জুয়া খেলার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—

মো. রাকিব (৩০)

মো. জাকির হোসেন (৩২)

মো. রফিকুল ইসলাম (৩৫)

মো. মজিবর রহমান (৫৫)

মো. আবু কালাম (৪৫)

সকলেই নতুন চর খাড়াকান্দি এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, জুয়া খেলার অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!