কুষ্টিয়ার কুমারখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব-২০২৬ উপলক্ষে সংগীত পরিবেশনা, আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে পৌর এলাকার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশনা ও আলোচনা সভা শেষে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আখড়া প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কুমারখালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আখড়া প্রাঙ্গণে এসে শেষ হয়।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি চিত্ত রঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন, সাবেক উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা কে এম আলম টমে, এনসিপি নেতা এডভোকেট বাদশা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমারখালী পৌরসভার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ কুমার বিশ্বাস, ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকি সহ অনেকে উপস্থিত ছিলেন।