শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ pm
৩২
মনোহরদীতে সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া গ্রামের খালাশী বাড়ি খেয়াঘাটে দ্রুত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শতাধিক এলাকাবাসী।

শুক্রবার সকালে দক্ষিণ চরপুক্ষিয়া থেকে চরগোহালবাড়িয়া গ্রামের উটনির বাজারসংলগ্ন খালাশী বাড়ি খেয়াঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, খালাশী বাড়ি খেয়াঘাট দিয়ে প্রতিদিন হাজারো মানুষ নৌকায় পারাপার হন। দীর্ঘদিন ধরে সেতু না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি ও স্রোত বেড়ে গেলে শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীদের দুর্ভোগ চরমে পৌঁছে। জাতীয় সংসদে সেতু নির্মাণের প্রস্তাব উত্থাপিত হলেও দীর্ঘদিনেও কাজ শুরু হয়নি। দ্রুত সেতু নির্মাণ করা হলে জনদুর্ভোগ লাঘবের পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে।

মানববন্ধন থেকে দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শামসুল আলম, ইউনিয়ন বিএনপির সদস্য ডাক্তার রমজান আলী ও দুলাল মেম্বার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রজব আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান ধনুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!