শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কোটালীপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ pm
১৭
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কোটালীপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

কোটালীপাড়া সংবাদদাতা: হোসেন আলী রানা 

গোপালগঞ্জ- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের প্রতিটি পর্বে অংশ গ্রহণ করেছেন। সভায় সভাপতি করেন মন্দির কমিটির সভাপতি প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী।  প্রধান অতিথি সহ অন্যান্যদের মধ্যে আলোচনা করেন  বিশেষ অতিথি  কোটালীপাড়ায়  সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী অফিসার সাইফ- উল- আরেফীন, কোটালীপাড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, মন্দির কমিটির সাধারণ সম্পাদক  সুভাষ চন্দ্র বালা, জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি হিমাংশু বাড়ৈ প্রমূখ। সভা সঞ্চলন করেন  সাবেক জন্মাষ্টমী কমিটির সভাপতি রনজিৎ রায়।
আলোচনা সভায় অন্যান্য অতিথি ছিলেন কোটালীপাড়ায় উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির অন্যতম নেতা কাজী অমিত মাহমুদ শ্রমিক দলের সদস্য সচিব বাদল খান, কুশলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মিয়া ঠান্ডা  প্রমূখ নেতৃবৃন্দ। 
হাজার হাজার ভক্ত শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নিয়ে মহা প্রসাদ গ্রহণ করেছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!