শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নলডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনমজুরকে পিটিয়ে জখম

জেলা প্রতিনিধি
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ pm
৩২
নলডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনমজুরকে পিটিয়ে জখম

সান্টু ইসলাম 

নাটোরের নলডাঙ্গায় জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মোঃ আমির বেপারী (৫০) নামে এক ভ্যানচালককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৬টার দিকে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের কুমুদ মাটি পাকা রাস্তার ওপর এই মারামারির ঘটনা ঘটে।

​আহত আমির বেপারী নলডাঙ্গা উপজেলার বিলজোয়ানি গ্রামের মৃত কালাই বেপারীর ছেলে।

​স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, সারাদিন ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন আমির বেপারী। পথিমধ্যে কুমুদ মাটি পাকা রাস্তার ওপর পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে মোছাঃ জাহানারা বেওয়া (৫০) তার ভ্যান থামান এবং ১ নম্বর বিবাদী মোঃ ওমর আলীকে (৪৫) ফোনে ডেকে আনেন। খবর পেয়ে ওমর আলীর সঙ্গে তার ছেলে মোঃ শাউন সিকদার (২০) এবং একই এলাকার মোঃ সবুজ সিকদার (৩০) ঘটনাস্থলে আসেন।

​এক পর্যায়ে তারা বাঁশের লাঠি দিয়ে আমির বেপারীকে এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলায় তার বাম পায়ের হাঁটুর ওপরে রক্তাক্ত ও গুরুতর ফোলা জখম হয়। আহত ব্যক্তির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

​পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। চিকিৎসা শেষে ভুক্তভোগী বাদী হয়ে নলডাঙ্গা থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

​ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান জানান, ভুক্তভোগী চিকিৎসাসেবা শেষে থানায় অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!