শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বামনায় পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ আটক ৫

নিউজ ডেস্ক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ am
১৫
বামনায় পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ আটক ৫

বরগুনার বামনায় একটি হোটেলে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নের ডৌয়াতলা-রামনা সড়কের পাশে তানজিলা হোটেলে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, বামনা থানার এসআই আবদুর রহমান রনি সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে নিয়মিত আইনশৃঙ্খলা ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ডৌয়াতলার রামনা রোডস্থ তানজিলা হোটেলে কয়েকজন ব্যক্তি ইয়াবা নিয়ে অপেক্ষা করছেন। বিষয়টি বামনা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন খানকে অবহিত করা হলে তাঁর নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।
অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২৫ পিস এমফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ডৌয়াতলা গ্রামের মো. ছগির মৃধা, ছোনবুনিয়া গ্রামের মো. মিজান মল্লিক, ডৌয়াতলা গ্রামের মো. জামাল হোসেন, ছগির মৃধার স্ত্রী ফাতিমা বেগম ও সীমা আক্তার।
পুলিশের দাবি, অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার হওয়া ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক পাঁচজনের বিরুদ্ধে বামনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
বামনা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন খান বলেন, “মাদকের বিরুদ্ধে বামনা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
বামনা থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!