শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

খুলনায় ৩৮৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, আসামির বিরুদ্ধে রয়েছে ১০ মামলা

মোঃগোলাম কিবরিয়া
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ am
১০
খুলনায় ৩৮৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, আসামির বিরুদ্ধে রয়েছে ১০ মামলা
ছবি সংগ্রহ ।

গোলাম কিবরিয়া তুহিন

খুলনা

কেএমপির লবণচরা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৮৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ *মোঃ হাবিবুর রহমান বিশ্বাস (৪৮)* নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

*বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে* লবণচরা থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের জব্বার সড়কের বিপরীত পাশে নিউটাউন আবাসিক এলাকার সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান বিশ্বাস খুলনার ডুমুরিয়া থানার শরাফপুর ইউনিয়নের কেয়াখালী এলাকার জামির উদ্দিন বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, কেএমপি পুলিশ কমিশনার *মোঃ সাজ্জাদুর রহমান*-এর সার্বিক দিকনির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) *শফিকুল ইসলাম* এবং লবণচরা থানার অফিসার ইনচার্জ *সৈয়দ মোশারেফ হোসেন*-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) *মোঃ শরিফুল ইসলাম*। এ সময় এএসআই (নিঃ) *মোঃ আনোয়ার হোসেন*, এএসআই (নিঃ) *মোঃ আজিম উদ্দীন সরদার* ও কং/৪৯৭ *শেখ আশরাফুল আলম* উপস্থিত ছিলেন।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ইতোমধ্যে *৮টি মাদক মামলা, ১টি ডাকাতি মামলা ও ১টি নারী ও শিশু নির্যাতন মামলা* রয়েছে। অর্থাৎ তার বিরুদ্ধে মোট *১০টি মামলা* রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!