মোঃ এনামুল হক
গাইবান্ধা জেলা
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ১৭ নং শালমারা ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দের সাথে স্থানীয় নেতাকর্মীদের এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন শালমারা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোনারুল ইসলাম সরকার, যুগ্ম-আহবায়ক মিঠু প্রধান এবং সদস্য জিল্লুর রহমান।
বৈঠকে এলাকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং তৃণমূল পর্যায়ে যুবদলকে আরও বেশি সুসংগঠিত করার বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়। এ সময় দেশের গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে এবং সাধারণ মানুষের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন নেতৃবৃন্দ।
আলোচনা শেষে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।